Yusha Abdullah logo
  • Home
  • CV
  • Timeline
  • Writings
  • Blog
  • Achievements
  • Publications
  • Contact
Yusha Abdullah logo

© 2026. All rights reserved.

Writings
প্রেমাদি
Poetry

প্রেমাদি

2016-05-05
তুমি রুদ্রের কবিতা পড়ো, বাব্বাহ! শুনেই প্রেমে পড়ে গেলাম। তুমি প্রেমে পড়ার মতোই ছিলে প্রেমাদি। এখন ও তোমার বাব্বাহ আমার কাছে কবিতা হয়ে আছে। চিন্তাগুলো চিন্তা করা ছেড়ে দিয়েছিল প্রেমাদি। তোমার কবিতা শুনতাম দেয়ালের পাশে বসে। মশার কামড় হাসিমুখে মেনে নিতাম। আজও মশাগুলো বড্ড জ্বালায় প্রেমাদি! হয়তো মশাগুলো শ্মশানে, তোমার এপিটাফে... কবিতা দেয়ার লোক খুব কমই পায়।