
Poetry
মুখোশ
একদা ভদ্রতার মুখোশ
তোমার দুয়ারে বেঁধে রেখেছিলাম,
নগ্ন মুখে অসীম প্রত্যাশায়
তোমার বুকের গভীরে ডুব দিয়েছিলাম।
প্রতিমা ভেঙ্গে গড়েছিলাম প্রেম।
প্রেমা নামে ভেঙ্গেছিলাম প্রেম।
তুমি আর নাইবা তুমি রইলে,
মুখোশের নিচে আচড়ের দাগ কি কখনো দেখেছিলে?