Yusha Abdullah logo
  • Home
  • CV
  • Timeline
  • Writings
  • Blog
  • Achievements
  • Publications
  • Contact
Yusha Abdullah logo

© 2026. All rights reserved.

Writings
মতবাদ
Story

মতবাদ

2016-05-06
যদি তোমাকে স্বাধীন ভেক্টর বলে ধরে নেই, আমি হতে চেয়েছিলাম তোমার অভিক্ষেপ। থিটার মান কমিয়ে কাছে আনতে গিয়ে , নিজেকে শূন্য করতেও রাজি ছিলাম। প্রেম গুলো খুঁজে নিয়েছি ইন্টিগ্রেশন এর পাতায়, জিওমেট্রিতে পরীক্ষার খাতায় তোমার নাম লিখেছি চিত্র দিয়ে! চিত্রা, তোমার চিত্র আজো দাগ কাটে আমার মনের সরল রেখাকে বক্র বানিয়ে। বিন্যাস সমাবেশে সাজাতে চেয়ে নষ্ট জীবন, আরো নষ্ট হয় ম্যাট্রিক্স থেকে নির্নয়ক হয়ে! বলে যাও চিত্রা, আমি নার্ড না হয়ে লিবনিজ হলে... তুমি কি বিন্দু আমি'র বৃত্ত হতে?