Yusha Abdullah logo
  • Home
  • CV
  • Timeline
  • Writings
  • Blog
  • Achievements
  • Publications
  • Contact
Yusha Abdullah logo

© 2026. All rights reserved.

Writings
কবিতা
Poetry

কবিতা

2016-04-19
কবিতা তোমায় দিয়েছি পদ্ম আকা হয়নি যে ছবিটা, বাজেনি সে সুর যে সুরে আকা তোমার ছন্দের হাসিটা। কবিতা তোমার আঁচলে বাধা চাপা শিউলির কলিটা , বলেছিলাম একসময় আবেগের বশে ছেড়ে দেবো কলিজাটা। কবিতা তোমার চন্দ্রের রাত সাতপাকে ছিলো বাধা। তুমি হিন্দু আমি মুসলমান সারা দুনিয়া বলে যা তা। কবিতা তোমার সিদুঁর এর রং লাগে বড্ড ভালো। কবিতা তোমার স্নিগ্ধ নয়ন বিশালাক্ষ্মীর চেয়ে কালো। কবিতা তুমি কি মেনে নেবে আমার জীবন শহর? গ্রাম বাদ দিয়ে দেখো কবিতা প্রেম বজরার বহর। কবিতা তোমার ছন্দের ভুলে সপে দিয়েছি নিজেকে। কবিতা তুমি ভালোবাসবে আমায়? মেনে নেবে আমাকে?