
Poetry
কিছু হৃদয়ের গল্প
জেগেছিলাম চিরদিন, মরণের নেশায়
মানুষ হয়েছে প্রভু, অমরত্বের দুরাশায়।
আমার চোখে জন্মজন্মান্তরের ক্ষুধা
মানবতায় আজ নেই সেই সুধা।
আমি তৃষ্ণার্ত পান্থ, ছিলাম জলহীন
কেউ মিটালোনা সে তৃষ্ণা কোনোদিন।
মাটির মানুষ আজ হয়েছে প্রভু
হে প্রভু তোমার বিচার এমনই কি ছিল কভু?
দূর্বলের দল মার খেয়ে যায়
তাদের অত্যাচারের রেশ না মিলায়
অবলারা মরে বস্ত্রের অভাবে।
মানবতার দূত আসবে কিভাবে?
মৃত্যু জাদুকরকে আমি না ডরাই
রুখে দাঁড়াবো, পিছনে সবাই।
তুমি রাজাকার, তুমি কদাকার
স্বাধীনতা তুমি চিরকাল মণিকার।