
Poetry
জলদস্যু
তোর রাগ মাখা ঐ নোনা চোখে
হবো নাবিক জলদস্যু কিংবা সাতারু
অস্ত যাব রোজ তোর দুই ঠোঁটে
হারাবো নিজেকে গুপ্তধনের খোঁজে
গল্পটাকে বাড়াবো আরব্য রজনী করে
দুই হাতে এক টুকরো বকুল দিয়ে
ফেলে দেয়া সেই দু হাতে
মালা বানাবো আমি নিরবে
সব ছেড়ে আমি নষ্ট হবো
তুই শুধু থাকিস তফাতে।