বিপরীতে
আমাদের ভিতরে একটা অলিখিত কন্ট্রাক্ট ছিল।
যেখানে আমার বিপরীতে সর্বদা তুমি
যেখানে পাঁচশো সত্তরটা বিষাদ বিন্দুর বিপরীতে একটিমাত্র দেয়াল।
আচ্ছা বিষাদের কথা বাদ দেই।
চলো সেই দৃশ্যটা দেখি
যেখানে রোজ একটি করে গোলাপ ফুল হার মানে নীল অপরাজিতার কাছে।
আচ্ছা অপরাজিতার কথা বাদ দেই
গুনে নেই সেই অবিরত সেকেন্ড
যা আমার কাছে স্থির সময় বলে গণ্য হত।
চলো বাদ দেই সময়ের ঠিকানা
চলো দোষ দেই আমার হাইপোথ্যালমাস এর।
এর জন্যই প্রেম আর তুমি এতো রঙ্গিন অদৃশ্যমান আলোর বিপরীতে
আমি, তোমার আর আলোর বিপরীতে।
সবকিছু বিপরীতে হায়,
হেরেছি তোমায় প্রেমাধীনতায়।