
Poetry
অবতার
সহস্র শতাব্দীর সেই পুরোনো উপাখ্যান
যা মানুষের রক্ত নামক বাহিকায় প্রবাহিত।
যেখানে খুজেছি তোমায় অবিরত।
যার কারণে যুগে যুগে মানুষেরা অবতার হয়,
আমি না হয় উপেক্ষিত হলাম।
যার জন্য মানুষ ধ্বংস করে চেনা নগরী।
আমি না হয় ধ্বংস করলাম তোমার সুখের সংসার!
অস্তিত্বের বাধন কে বন্দি করে,
নিঃসঙ্গ নিশাচর প্রহরী না হয়ে,
জয় করে নেবো তোমাকে নিজের তরে।
সবাই নিজের জন্য অন্যকে ভালোবাসে...
আমি না হয় খানিকটা স্বার্থপর হলাম ,
নিজে অবতার না হয়ে তোমাকে দেবী বানালাম।