Yusha Abdullah logo
  • Home
  • CV
  • Timeline
  • Writings
  • Blog
  • Achievements
  • Publications
  • Contact
Yusha Abdullah logo

© 2026. All rights reserved.

Writings
আরোহী
Poetry

আরোহী

2016-04-16
চুমুতে পতাকা আঁকতে চেয়েছিলাম তুমি মানচিত্র হয়ে সাম্রাজ্য বিস্তার করলে। দূরত্বকে দূরে ঠেলে দিয়ে বকুল ফুলের মালা কিনতে শিখালে। আরোহী হয়ে পরগাছাকে আঁকড়ে ধরে, কবিতা শুনিয়ে প্রেমে জড়ালে। তুমি দূরে বলে মানুষের ভীড়ে যখন তোমার দেখা পাই , আমি তখন ময়ূরাক্ষীর কথা ভাবি। যে ছেলেকে সবাই খুব সরল ভাবে চিনতো তাকে আজও লোকজন ফুটপাতে বসে থাকতে দেখে। আজও একটি ঘাসফুলের আংটি বানিয়ে যায় অসীম বিশ্বাসে। কারণ তুমি তাকে তা বলেছিলে। আজও আমড়া আর সিজনাল ফুল নিয়ে তোমাকে প্রপোজ করার জন্য বসে থাকে পুকুর পাড়ে। একটা প্রশ্ন জানতে বাকি শুধু মানচিত্র হয়েও কেন সম্রাজ্ঞী হলে না?